আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্তাইন অধিকৃত গাজা ভূখণ্ড ভয়ংকর খাদ্য সংকটের সম্মুখীন হতে চলেছে বলে জানাল রাষ্ট্রসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)।  
উপত্যকাটিতে সাতদিন পর্যন্ত যুদ্ধবিরতি ছিল।তখন কিছু ত্রাণসামগ্রী ভূখণ্ডে প্রবেশ করে। তা কিছু মানুষের কাছে পৌঁছনো সম্ভব হয়েছে।  তবে ডব্লিউএফপি বলছে, দুঃখের বিষয় হল, এই বিষয়ে যতটা এগোনো জরুরি ছিল, তা হয়নি।
সংস্থাটি বলছে, নতুন করে লড়াই শুরু হওয়ায় ত্রাণ বিতরণ করা যাচ্ছে না। সেক্ষেত্রে কর্মীদের জীবন বিপন্ন হতে পারে। সবচেয়ে বড় কথা, এর ফলে সাধারন মানুষ বিপর্যয়ের মুখে পড়েছে। গাজায় ২০ লক্ষ মানুষের বেঁচে থাকার সম্বল হল ত্রাণের খাদ্যশস্য।
ডব্লিউএফপি বলেছে, "আমাদের কর্মীদের জন্য গাজা ভূখণ্ডে নিরাপদ, বাধাহীন ও দীর্ঘকালীন যাতায়াতের ব্যবস্থা চাই। তাহলেই তারা মানুষের কাছে জীবনদায়ী ত্রাণ পৌঁছে দিতে পারবে।"