আজকাল ওয়েবডেস্ক: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে এফআইআর দায়ের হল সুমন কাঞ্জিলালের বিরুদ্ধে। জানা গিয়েছে, তিনি তৃণমূলের বিধায়ক। বিজেপি থেকে তৃনমূলে গত বছর যোগ দেন তিনি। তবে, সুমন কাঞ্জিলাল এই ঘটনার সঙ্গে যুক্ত নন বলেই জানা গিয়েছে। তার নাম বাদ দেওয়া হতে পারে।

বুধবার বিকেলে বিধানসভায় তৃণমূলের ধর্না কর্মসূচির শেষে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল। সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন। চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির ১১ জন বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।