সংবাদসংস্থা মুম্বই: 

 

ফের হিরানির ছবিতে ভিকি 

 পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন ভিকি কৌশল। এই নিয়ে তৃতীয়বার। শোনা যাচ্ছে, হিরানির পরবর্তী ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে ভিকিকে। এর আগে এই পরিচালকের সঙ্গে 'সঞ্জু' 'ডাঙ্কি' ছবিতে কাজ করেছিলেন ভিকি। যদিও 'ডাঙ্কি'তে ভিকি প্রায় অতিথি শিল্পী হিসাবেই দেখা দিয়েছিলেন। তবে খবর, এবারে হিরানির ছবিতে প্রধান চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন তিনি।

 

 

পিছোল 'ছাওয়া'

 সিংহম গেইন’ভুল ভুলাইয়া ৩’র পর ডিসেম্বরে আরও একটি বড়সড় বক্স অফিসের লড়াই দেখতে চলেছিল আসমুদ্রহিমাচল ভারত। ছবি দু'টির নাম 'ছাওয়া' 'পুষ্পা: দ্য রুল''ছাওয়া' ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে ভিকি কৌশল-রশ্মিকা মন্দনাকে এবং 'পুষ্পা : দ্য রুল'-এ রশ্মিকাঅল্লু অর্জুনকে। ওই দিনে ছবিমুক্তির তারিখ আগে ঘোষণা করেছিল 'ছাওয়া'। চলতি বছরের ১৬ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল অল্লুর ছবি। সম্প্রতি জানা গিয়েছে বক্স অফিসের নিশ্চিত দ্বন্দ এড়াতে 'ছাওয়া'র নির্মাতারা তাদের ছবিমুক্তির তারিখ পিছিয়ে দিয়েছে। শীঘ্রই ঘোষণা হবে ছবিমুক্তির নতুন তারিখ।

 

উইকেন্ড কা ভার’-এ নেই সলমন

 হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস। সপ্তাহের শেষে বিগ বস -এর উইকেন্ড কা ভারপর্ব দু'টি দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শক। কারণ ওই দু'টি দিন 'বিগ বস'-এর প্রতিযোগীদের 'ক্লাস' নিতে আসেন সলমন খান। গত দেড় দশকেরও বেশি সময় ধরে দর্শকের মনোরঞ্জন করছে এই অনুষ্ঠান। একটা লম্বা সময় ধরে এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন সলমন খান। এ বারও তার অন্যথা হচ্ছে না।প্রতি সপ্তাহান্তে দেখা যায় সলমনকে। তবে চলতি সপ্তাহান্তে এই নিয়মে সাময়িক বাধা পড়তে চলেছে। এইমুহূর্তে হায়দরাবাদে 'সিকন্দর' ছবির শুটিংয়ে দারুণ ব্যস্ত সলমন। তাই তাঁর পক্ষে এবারের উইকেন্ড কা ভার’-এর সঞ্চালনা করা সম্ভব হবে না? তাই সলমনের বদলে এই সপ্তাহান্তে সঞ্চালনার ভার নিয়েছেন একতা কাপুর এবং রোহিত শেঠি!