আজকাল ওয়েবডেস্ক: আগামী ২৯ নভেম্বর ধর্মতলায় অমিত শাহের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। প্রথমে এই সভার অনুমতি চাইলে পুলিশের তরফে অনুমতি মেলেনি। সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। সোমবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, পুলিশের যদি কোনো শর্ত থাকে তবে আগামী বুধবার পরবর্তী শুনানিতে আদালতকে জানাতে হবে। সোমবার এই মামলার শুনানির সময় বিচারপতি রাজশেখর মান্থা বলেন, ‘এটা তো স্বাধীন রাষ্ট্র।
এখানে তো সবার এমন সভা করার অধিকার আছে। সকলের প্রতি সমান মনোভাব দেখানো হোক’। ২৯ নভেম্বর বিজেপির সমাবেশে প্রধান অতিথি হয়ে আসার কথা অমিত শাহের। সভার অনুমতি না মিললে শাহের বাংলায় আসাও অনিশ্চিত হয়ে পড়ত। বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন, পুলিশের দেওয়া অনুমোদনে আপত্তির কোনো কারণ লেখা নেই। শর্তসাপেক্ষে হলেও পুলিশকে অনুমতি দিতে হবে।