অমৃত ভারত ট্রেনের অন্দর বদলে দেওয়ার পথে ভারতীয় রেল। ভোল বদলে কেমন হবে এই ট্রেনের চেহারা, শনিবার নয়াদিল্লি স্টেশনে তার নমুনা খতিয়ে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মূলত সাধারণ যাত্রীদের সফরের অভিজ্ঞতাকে আরও আরামদায়ক এবং আধুনিক করাই লক্ষ্য রেলের।
2
8
কী কী বদল আসছে অমৃত ভারত ট্রেনে? এক নজরে দেখে নেওয়া যাক।
3
8
কামরার মেঝে থেকে শুরু করে জানলার পর্দা, বসার আসন থেকে শৌচাগার- সব কিছুরই রঙে ও রূপে বদল আনা হয়েছে। রেল জানিয়েছে, নতুন এই সজ্জা যেমন দেখতে সুন্দর, তেমনই এর রক্ষণাবেক্ষণও অনেক সহজ।
4
8
কামরা তৈরি করতে ব্যবহার করা হয়েছে এমন সব উপাদান যা সহজে আগুন ধরে যাওয়া আটকাবে। 'অগ্নিনির্বাপক সুরক্ষা বিধি' মেনে তৈরি হওয়ায় যাত্রীদের নিরাপত্তা আরও মজবুত হবে।
5
8
সাধারণ কামরা হলেও এখানে মিলবে প্রিমিয়াম ট্রেনের পরিষেবা। থাকছে উন্নত মানের ফ্যান, ফোনের চার্জিং পয়েন্ট এবং পিঠের আরামের জন্য বিশেষ ‘লম্বার সাপোর্ট’ দেওয়া চেয়ার।
6
8
ট্রেনের শৌচাগারগুলিকে নতুন করে সাজানো হয়েছে, যাতে পরিচ্ছন্নতায় কোনও খামতি না থাকে।
7
8
রেলমন্ত্রীর কথায়, ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মন্ত্র মেনেই এই সাধারণ যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের পরিকল্পনা করা হয়েছে। তিনি আরও জানান, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই পরিষেবা ক্রমাগত উন্নত করা হবে।
8
8
এ দিন নয়াদিল্লি স্টেশনের নিরাপত্তা বাড়াতেও একগুচ্ছ পদক্ষেপের কথা জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি জানান, নজরদারির জন্য স্টেশনে প্রায় ১৫০০ এআই ক্যামেরা বসানো হচ্ছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে সব কর্মী ও হকারদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে বিশেষ জ্যাকেট ও পরিচয়পত্র।
সব ছবি সংগৃহীত।