আজকাল ওয়েবডেস্ক: একটানা তীব্র দাবদাহ থেকে মিলল রেহাই। বৃহস্পতিবার সকাল থেকে তুমুল বৃষ্টি দিল্লিতে। সামান্য কমল সর্বোচ্চ তাপমাত্রা। স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দিনভর মাঝারি থেকে ভারি বৃষ্টি হবে দিল্লিতে। চলতি সপ্তাহের শেষেই বর্ষা প্রবেশ করতে পারে দিল্লিতে। সেক্ষেত্রে দাবদাহ থেকে রাজধানীর বাসিন্দারা রেহাই পেতে পারেন। যদিও মৌসম ভবন বর্ষা নিয়ে এখনও কোনও বার্তা দেয়নি। তবে জুলাইয়ের শুরুতেই উত্তর ভারতের অধিকাংশ রাজ্যে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ভারি থেকে অতি ভারি বৃষ্টির কারণে আজ কেরলেও ভোগান্তি। ছয় জেলায় বন্ধ রয়েছে স্কুল, কলেজ। কয়েকটি জেলায় অতি ভারি বৃষ্টির সতর্কতাও জারি করেছে মৌসম ভবন।