আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানের দুটি শহরে বন্দুকবাজদের একাধিক ‘সন্ত্রাসবাদী হামলার’ ঘটনায় অন্তত ১৫ জন পুলিশ ও একজন ধর্মযাজক নিহত হয়েছেন। সেই সঙ্গে নিহত হয়েছেন ছয়জন সন্দেহভাজন বন্দুকবাজও। দাগেস্তানের গভর্নর সের্গেই মেলিকভ এসব তথ্য জানান।
স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় দাগেস্তান অঞ্চলের দেরবেন্ত ও মাখাচকালা শহরে ইহুদিদের একটি উপাসনালয় (সিনাগগ), একটি অর্থোডক্স চার্চ ও পুলিশের একটি তল্লাশিচৌকিতে হামলা চালায় বন্দুকবাজরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে উপাসনালয়ের ভবনগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে।
ইতিমধ্যে হামলাকারীদের মধ্যে ছয়জনকে ‘হত্যা’ করা হয়েছে বলে জানিয়েছেন দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভ।
হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
মেলিকভ বলেছেন, 'রবিবার রাতে ডারবেন্ট এবং মাখাচকালায়, অজ্ঞাত লোকেরা সেখানে অশান্তি সৃষ্টির চেষ্টা করছিল। দাগেস্তান পুলিশ অফিসাররা তাদের পথে বাধা দেয়। তারা হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। সমস্ত পরিষেবা নির্দেশনা অনুযায়ী কাজ করছে এবং হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে।’
সন্ত্রাসবাদী হামলার ঘটনায় হতাহতের জেরে আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত রাশিয়ার দাগেস্তানে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে বলে জানান গভর্নর সের্গেই মেলিকভ। তিনি বলেন, এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সেই সঙ্গে বিনোদনমূলক সব আয়োজন বাতিল করা হয়েছে।