এপ্রিলের শুরুতে গরমে হাঁসফাঁস দশা! আর কয়েক ঘণ্টায় আবহাওয়ার 'খেলা' শুরু। আজ, রবিবার থেকেই বাংলা জুড়ে চরম দুর্যোগের ঘনঘটা। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টির পূর্বাভাস সব জেলায়। জারি রয়েছে সতর্কতাও।
2
13
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই তাপমাত্রার পারদ হুড়মুড়িয়ে কমবে। একটানা বৃষ্টির জেরে সব জেলায় দিনের ও রাতের তাপমাত্রা কমবে।
3
13
হাওয়া অফিস আরও জানিয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। আজ থেকেই আবহাওয়ার বদল ঘটবে ফের। তুমুল ঝড়বৃষ্টি চলবে একটানা।
4
13
রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলবে ১০ এপ্রিল, শুক্রবার পর্যন্ত। সব জায়গাতেই জারি রয়েছে সতর্কতাও।
5
13
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঝোড়ো হাওয়া বইতে পারার হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6
13
আগামিকাল সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা রয়েছে। কয়েকটি জেলায় দমকা হাওয়ার দাপট বেশি থাকবে।
7
13
আগামী মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রপাত, বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে। ওইদিন বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে।
8
13
আগামী বুধবার উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
9
13
আগামী বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামী শুক্রবারেও দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি।
10
13
আগামী ১০ এপ্রিল, শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারার পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝিতে ঝড়বৃষ্টির দাপট বাড়বে।
11
13
আজ, রবিবার এবং আগামিকাল সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।
12
13
আগামী মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি, ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা জারি রয়েছে। ওইদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
13
13
আগামী বুধবার উত্তরবঙ্গের সব জেলায় প্রবল ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবারেও উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সর্তকতা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবারেও সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।