আজকাল ওয়েবডেস্ক : আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভ বচ্চনকে নিয়ে একটি বই প্রকাশ করতে চলেছে রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তর। বইটির নাম "অমিতাভ বচ্চন-এ লিভিং লেজেন্ড।" এই বইটিতে তাঁর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরা হবে।এছাড়াও এবারের চলচ্চিত্র উৎসবে প্রবাদপ্রতিম পরিচালক মৃণাল সেনের জন্মশতবর্ষে শ্রদ্ধা জানাতে নন্দনে তাঁকে নিয়েও একটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। সেই সঙ্গে বলিউড সিনেমার অপর এক কিংবদন্তি দেব আনন্দকে নিয়েও একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। আগামী ৫ ডিসেম্বর ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সমাপ্তি ১২ ই ডিসেম্বর।