আজকাল ওয়েবডেস্ক: যৌন কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই জেল হেফাজতে রয়েছেন প্রজ্জল রেভান্ন। চলছে এই মামলার তদন্ত। এরই মাঝে নয়া মোড়। জেডিএস নেতা সুরজ রেভান্ন যিনি প্রজ্জল রেভান্নর ভাই তিনি এক গুরুতর অভিযোগ আনলেন। কর্নাটকের এক ব্যক্তি তাঁকে জানিয়েছে যদি ৫ কোটি টাকা না দেওয়া হয় তবে তাঁকেও যৌন কেলেঙ্কারি মামলায় ফাঁসানো হবে। সুরজ রেভান্নর বন্ধু শিবকুমার ইতিমধ্যেই দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। শিবকুমারের দাবি, এক ব্যক্তি তাঁর কাছে চাকরি চাইতে আসেন। তখন তিনি তাঁকে সুরজ রেভান্নর ফোন নম্বর দেন। এরপর সেই ব্যক্তি সুরজকে ফোন করে এই ধরণের হুমকি দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।















