আজকাল ওয়েবডেস্ক : বারামুলার হাদিপুরা গ্রামে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের ভয়ানক গুলির লড়াইতে প্রাণ গেল ২ জঙ্গির। এই এলাকায় অভিযানের সময় জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার হয় সেনার। এরপর দুই জঙ্গি নিকেশ হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শ্রীনগর সফরের আগে এই ঘটনায় সতর্ক প্রশাসন। তৃতীয় বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম কাশ্মীর সফর। শুক্রবার আন্তর্জাতিক যোগা দিবস। ডাল লেকের ধারে এই দিনটি পালন করবেন প্রধানমন্ত্রী। তার আগে বিগত দুই সপ্তাহ ধরে কাশ্মীর জঙ্গিদের তান্ডবে উত্তপ্ত। বিগত সপ্তাহে প্রধানমন্ত্রী একটি রিভিউ বৈঠক করেছেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে জঙ্গিদের বিনাশ করা হবে। ভারত জঙ্গিদের প্রশয় দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
Encounter : বারামুলাতে এনকাউন্টার, খতম ২ জঙ্গি
















