আজকাল ওয়েবডেস্ক: বঙ্গে বর্ষা ঢুকলেও, তাপপ্রবাহ থেকে মিলছে না রেহাই। কলকাতা সহ দক্ষিণবঙ্গে অসহনীয় গরমে গলদঘর্ম দশা আট থেকে আশি বছর বয়সিদের। এই পরিস্থিতিতে স্কুলের সময় বদলের সুপারিশ করল রাজ্য সরকার। সরকারের তরফে প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদকে এই পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তাপপ্রবাহের পরিস্থিতিতে স্কুলগুলি সময় পরিবর্তন করতে পারে। গরমের কারণে সকালের দিকে ক্লাস শুরু করা যেতে পারে। সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সব স্কুলের ক্ষেত্রেই এই বিধি কার্যকর। স্কুলের সময় পরিবর্তন হলেও মিড ডে মিল পরিষেবা ব্যাহত হবে না।