সংবাদসংস্থা মুম্বই: সঞ্জয় লীলা বনশালি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'হীরামান্ডি'-তে অভিনয়ের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী সঞ্জিদা শেখ। তাঁর অভিনয় থেকে ব্যক্তিগত জীবন সবটাই চর্চায় রয়েছে নেটিজেনদের কাছে। মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জীবনের বিভিন্ন কথা তুলে ধরেছেন অভিনেত্রী। এবার এমন এক ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি, যা রীতিমত অবাক করে দেয় নেটিজেনদের।

অভিনেত্রীর কথায়, "ছেলেদের কাছ থেকে খারাপ আচরণ, শ্লীলতাহানি এগুলো হতেই থাকে। সেটা যুগের পর যুগ এই অন্যায় চলে আসছে। কিন্তু আমি অবাক হয়েছিলাম অন্যদিকে। কারণ, একবার আমায় মহিলারা ঘিরে ধরে যা করেছিলেন, আমি চমকে উঠেছিলাম। একদিন মুম্বইয়ের একটি নাইটক্লাবে গিয়েছিলাম আমি।

হঠাৎ করেই কিছু মহিলারা আমায় ঘিরে ধরল। এবং তাঁর মধ্যে একজন আমার স্তনে হাত দিয়ে চলে গেল। যা শ্লীলতাহানির সমান। আমি অবাক হয়ে গেলাম ওঁর আচরণে। আমি প্রতিবাদ করে উঠি। এই ভয়ঙ্কর আচরণ আমার আজও মনে
পড়ে।"