আজকাল ওয়েবডেস্ক: গড়ফা এলাকার বহুতল আবাসন থেকে উদ্ধার হল এক প্রবীণ দম্পতির ঝুলন্ত দেহ। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন ওই দম্পতি। কী কারণে তাঁরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ। বুধবার সকালেই তাঁদের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে মৃতদেহের পাশে সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, তাঁদের আত্মহত্যার পিছনে কেউ দায়ী নন।

পুলিশ সূত্রে খবর, ওই দম্পতির বাড়ির কাজের লোক সকালে এসে অনেক ডাকাডাকি করেন। তবুও কোনো সাড়া পাননি। বেগতিক দেখে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে মৃতদেহ উদ্ধার করে। ওই বৃদ্ধ দম্পতির সঙ্গে তাঁদের ছেলে এবং পুত্রবধূও থাকতেন। তারা বেড়াতে গিয়েছিলেন পুরীতে। বুধবার ফিরেই এই ঘটনার মুখোমুখি হন তাঁরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।