আজকাল ওয়েবডেস্ক: সরকারি চাকরির সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না। এ বার তাঁদের জন্যই ভারতীয় রেলে চাকরির সুবর্ণ সুযোগ। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি)-র তরফে এই মর্মে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে হাজার হাজার কর্মী নিয়োগ করা হবে রেলে।

কোন পদে নিয়োগ?

রেলে টেকনিশিয়ান গ্রেড-১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড-৩ পদে কর্মী নিয়োগ করা হবে।

 

শূন্যপদ

 

রেলে মোট শূন্যপদের সংখ্যা ৬,৫৫৭। এর মধ্যে কলকাতাতেই রয়েছে ২২৪টি, মালদহে ৭৬টি এবং শিলিগুড়িতে ৯৪টি শূন্যপদ রয়েছে।

 

 

পারিশ্রমিক

 

পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন হবে মাসে ১৯ হাজার ৯০০ টাকা থেকে ২৯ হাজার ২০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে।

 

 

 

শিক্ষাগত যোগ্যতা

 

বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা ডিপ্লোমা রয়েছে, তাঁরা উক্ত পদগুলিতে আবেদন করতে পারবেন। আবার যাঁদের দশম উত্তীর্ণ হওয়ার পর আইটিআই শংসাপত্র রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।

 

বয়ঃসীমা

 

পদ অনুযায়ী, প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর বা ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে বয়সের ছাড়।

 

 

যোগ্যতা যাচাই

 

প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে কম্পিউটার বেস্‌ড টেস্ট (সিবিটি)-র মাধ্যমে। পাশাপাশি, নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

 

 

আবেদন প্রক্রিয়া

 

প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-এর ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।

 

আবেদনমূল্য

 

আবেদনমূল্য বাবদ সংরক্ষিত এবং অসংরক্ষিতদের যথাক্রমে ২৫০ এবং ৫০০ টাকা জমা দিতে হবে।  

আবেদনের সময়সীমা

 

অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ২৯ এবং ৩১ জুলাই।