সম্প্রতি চর্চায় সাংসদ রচনা ব্যানার্জি। তৃণমূলের হারের পর থেকে বহু নেতা-নেত্রী বিক্ষুব্ধ। রচনাও তাঁদের মধ্যে একজন। যেখানে তৃণমূল কংগ্রেস বারেবারে দাবি করে, মমতা ব্যানার্জির 'মুখ' দেখেই ভোট যেতেন প্রার্থীরা, রচনা যেন সেই মিথ ভাঙতে চাইছেন।
2
8
তাঁর দাবি, মমতার মুখ একমাত্র কারণ নয়, তিনি জিতেছেন নিজের ক্যারিশমায়। একইসঙ্গে বিতর্ক তাঁর 'আরবানায় থাকতে যোগ্যতা লাগে' মন্তব্য নিয়েও।
3
8
এসবের মাঝেই জল্পনা, রচনার সম্পত্তির পরিমাণ কত? ২০২৪-এর ভোটে, নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় কী জানিয়েছিলেন অভিনেত্রী-নেত্রী?
4
8
হলফনামা অনুযায়ী রচনার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা। গত পাঁচটি অর্থবর্ষে তাঁর আয়ের পরিমাণ প্রায় ১২ কোটি টাকা। তাঁর স্বামীর আয়ের পরিমাণ প্রায় ১৭ লক্ষ টাকা।
সাতটি অ্যাকাউন্টে জমা মোট টাকা এক কোটি ৯২ লক্ষ।
5
8
রচনা এবং তাঁর স্বামীর শেয়ার বাজারে মোট বিনিয়োগের পরিমাণ ৮.৫ কোটি টাকা। এনএসএস, পিপিএফ এবং অন্যান্য সঞ্চয়ী প্রকল্পে জমা রয়েছে ৬৭ লক্ষ টাকা। এলআইসি এবং অন্যান্য বিমা পলিসি রয়েছে ৭.৭৬ কোটি টাকার।
6
8
রচনার নামে দু’টি এবং তাঁর স্বামীর নামে একটি গাড়ি রয়েছে। রচনার কাছে সোনা রয়েছে ৪৭ লক্ষ টাকার। এবং তাঁর স্বামীর কাছে রয়েছে প্রায় ৫ লক্ষ টাকার।
7
8
রচনার এবং তাঁর স্বামীর নামে কোনও কৃষি জমি নেই। সাংসদের নামে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে দু’টি অকৃষিজমি রয়েছে। এছাড়াও, দু’টি ফ্ল্যাট এবং দু’টি বাংলো রয়েছে। তাঁর মোট স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা। এবং তাঁরা স্বামীর স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১.১০ কোটি টাকা।
8
8
ব্যাঙ্কে কোনও দেনা নেই। আয়ের সূত্রে হিসেবে কাজের ফি, শেয়ার বাজার থেকে আয় দেখানো হয়েছে।