আজকাল ওয়েবডেস্ক: তাপপ্রবাহ চলছে। পারদ ৪২ এর থেকে কম। আবহাওয়া সূত্র বলছে আর কয়েকদিনের মধ্যেই হবে বৃষ্টি। এতদিন পাতলা ঝোল, পান্তা খেয়ে ক্লান্ত হয়ে গিয়েছেন! স্বাদ বদল করতে পাতে রাখুন চিকেন টিক্কা। কী ভাবছেন? বেশি মশলাদার আর বাটারে মাখা হবে। একদম না। এয়ার ফ্রায়ারে তৈরি এই টিক্কা কাবাব একেবারেই হেলদি। রইল রেসিপি।
তৈরি করতে লাগবে -
৩৫০ গ্রাম বোনলেস চিকেন, ১টি পেঁয়াজ , ১ চামচ গোলমরিচ , ১/২ কাপ দই, ১ চা চামচ তেল, ১ চা চামচ আদা-রসুন বাটা , ১ চা চামচ লঙ্কাগুঁড়ো, ৩ চা চামচ ছাতু, ১ চা চামচ ধনে, ১ চা চামচ গরমমশলা, ১ চা চামচ কসুরি মেথি , নুন স্বাদমতো
কীভাবে বানাবেন -
অল্প আঁচে ছাতু কয়েক মিনিটের জন্য রোস্ট করুন। ঠাণ্ডা হতে দিন। ম্যারিনেট করার জন্য একটি পাত্রে ফেটিয়ে রাখা টক দই, আদা-রসুন বাটা, লাললঙ্কাগুঁড়ো, তেল, গরমমশলা, ও আন্দাজমতো নুন দিন। ভাল করে মেশান।মাংস দিয়ে ভাল করে মাখিয়ে রাখুন ১ ঘন্টা। পেঁয়াজ ডুমো করে কেটে নিন। একটি স্কিউয়ার নিয়ে পিঁয়াজ ও মাংসের টুকরোগুলো ভালোভাবে গেঁথে নিন। চাইলে ক্যাপসিকাম দিতে পারেন। এবার এয়ার ফ্রায়ারকে ২০০ ডিগ্রি সেলসিয়াসে ২ মিনিটের জন্য প্রিহিট করুন। ম্যারিনেট করা কাবাব বসিয়ে দিন। ১০-১৫ মিনিটের জন্য এয়ার ফ্রাই করুন। পুদিনা ও টক দইয়ের চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন টিক্কা কাবাব।