নিজস্ব সংবাদদাতা: সূর্য ও দীপাকে ছাড়া ভাবাই যায় না স্টার জলসার "অনুরাগের ছোঁয়া"! অথচ বেশ কিছুদিন ধরে ধারাবাহিকে দেখাই যাচ্ছে না দিব্যজ্যোতিকে। ধারাবাহিক থেকে তিনি কী বাদ পড়লেন? এভাবে দূরে সরে ঠিক করছেন তিনি?

"অনুরাগের ছোঁয়া" ধারাবাহিকের অনুরাগীদের এখন বেশ মন খারাপ। কারণ সূর্য দীপার মিল তো দূরের কথা, গল্প থেকেই প্রায় বাদ পড়েছেন সূর্য। বরং এই মুহূর্তে অর্জুন এবং দীপার বিয়ে নিয়ে জমজমাট ধারাবাহিক। গল্পে নতুন মোড় এলেও টিআরপি তালিকায় আগের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক। সূর্য দীপার দূরত্বকেই এর জন্য দায়ী করছেন অনুরাগীরা । সূর্য চরিত্রটাকে খারাপ দেখাতে দেখাতে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে , যেখানে অনেকেই সূর্যকে প্রায় ভিলেন বানিয়ে দিয়েছেন। তবুও দিব্যজ্যোতির অনুপস্থিতি মেনে নিতে পারছেন না কেউই।  
শুটিং করছেন না দিব্যজ্যোতি। কীভাবে সময় কাটাচ্ছেন? আপাতত পরিবারের সঙ্গে বেশ ভালই সময় কাটাচ্ছেন এই অভিনেতা। ধারাবাহিকে ব্যস্ত থাকার কারণে পরিবারকে সবসময় সময় দেওয়া হয় না। এখন সেটাই করছেন দিব্যজ্যোতি। এছাড়াও এই গরমে বাড়িতেই থাকছেন এবং বাকি সকলকে শরীরের প্রতি খেয়াল রাখার কথা মনে করিয়ে দিচ্ছেন । তবে মাঝেমধ্যেই "অনুরাগের ছোঁয়া"র পুরনো নানান ছবি পোস্ট করেন দিব্যজ্যোতি। সকলের মত তিনিও মিস করেন শুটিং ফ্লোর, তাঁর সহ অভিনেতাদের এবং বিশেষ করে সোনা-রুপাকে। কবে দেখা যাবে সূর্যকে? সেই উত্তর জানা নেই দিব্যজোতিরও। গল্প যত এগোবে তিনিও জানতে পারবেন। তবে অর্জুন দীপার বিয়ের পর সত্যি কি আর সূর্যর কোনও অস্তিত্ব থাকবে? নাকি গল্পের মোড় ঘুরে আবারও এক হবে সকলের প্রিয় সূর্য দীপা? তা জানতেই জমছে অপেক্ষা।