আজকাল ওয়েবডেস্ক: চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মুখে পড়লেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। কলকাতা হাই কোর্ট চত্বরেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান প্রাথনিক টেট চাকরিপ্রার্থীরা। যদিও এই বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন ক্ষোভ থাকলে অন্যত্র যাও।
মঙ্গলবার টেট নিয়োগে দুর্নীতি মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মাস্থার এজলাসে। সেই মামলার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। শুনানি শেষে বিকাশ এজলাস থেকে বের হতেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রাথমিকের বিতর্কিত শিক্ষকদের একাংশ। চাকরি খেয়ে নিচ্ছেন- এই কথাও শুনতে হয় বিকাশরঞ্জনকে। তিনি অবশ্য কোনও প্রতিক্রিয়া না দিয়েই আদালত চত্বর থেকে বেরিয়ে যান।