আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ইদ। সেই উপলক্ষ্যে মেট্রো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করেছে। জানানো হয়েছে বৃহস্পতিবার ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর–কবি সুভাষ রুটে ২৮৮ টি মেট্রোর জায়গায় আপ ও ডাউন মিলিয়ে চলবে ২৩৪ টি মেট্রো। গ্রিন লাইনে অর্থাৎ এসপ্লানেড থেকে হাওড়া ময়দান রুটে ১৩০ টি মেট্রোর পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে চলবে ১২২ টি মেট্রো। আবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে ১০৬ টি মেট্রোর পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে চলবে ৯০ টি মেট্রো। তবে প্রথম ও শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত। দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। অরেঞ্জ লাইনে অন্যান্য দিনের মতো পরিষেবা মিলবে। আবার পার্পল লাইনে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে।
Metro Service: ইদে মেট্রো পরিষেবায় বেশ কিছু বদল, বিজ্ঞপ্তি জারি করল কর্তৃপক্ষ
















