আজকাল ওয়েবডেস্ক: ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন ? মাঝেমধ্যে মাথা যন্ত্রণা অবসাদ আপনাকে কাহিনী করছে? হতে পারে ভিটামিন ডি এর ঘাটতি। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে এসব উপসর্গ দেখা যায় অনেক সময়। পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক, গুরুত্বপূর্ণ খনিজ শরীরে শোষণ করতে সাহায্য করে। শুধু তাই নয়, হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে, লাইফ স্টাইল ডিসঅর্ডার দূরে রাখতে ভিটামিন ডি উপকারি। কিন্তু শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি হয় তখন কী করবেন?
দুধ এবং জল ভিটামিন ডি এর গুরুত্বপূর্ণ উৎস।
ভিটামিন ডি এর ঘাটতি থাকলে যে কোনও শারীরিক সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে চিকিৎসকরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাবার কথা বলেন। একটি সমীক্ষায় দেখা গেছে ৬০ থেকে ৮০ বছর বয়সী মহিলাদের মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি সবথেকে বেশি। কোন কোন খাবার রাখবেন ডায়েটে?
দই- এতে আছে প্রোটিন যা ভিটামিন ডি শোষণে সাহায্য করে। বিভিন্ন খাবারের সঙ্গে আপনি এটি খেতে পারেন।
ওটমিল- মিনারেলস ভিটামিন কমপ্লেক্স কার্বোহাইডেট এসবের পাশাপাশি ভিটামিন ডি এর ও ভাল উৎস হল ওটস। প্রাতরাশে আপনি এটি খেতে পারেন।
ডিম- ডায়েটের জন্য অনেকেই ডিমের কুসুম খান না । কিন্তু ডিমের কুসুমে আছে ভাল পরিমাণে ভিটামিন ডি।
কমলালেবু- ভিটামিন সি শুধু নয় ভিটামিন ডি এর ও ভাল উৎস এর ফল।
চর্বিযুক্ত মাছ ও ভিটামিন ডি এর ভাল উৎস। এগুলো আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করার আগে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে ভুলবেন না।