আজকাল ওয়েবডেস্ক: বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ তামিলনাড়ুর ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের। তহবিল বরাদ্দ করা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধেছেন তিনি। তাঁর অভিযোগ, ট্যাক্স হিসেবে দেওয়া প্রত্যেক টাকার জন্য রাজ্যকে মাত্র ২৮ পয়সা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
বিজেপি শাসিত রাজ্যগুলি অনেক বেশি অর্থ পায় বলেও অভিযোগ জানিয়েছেন তিনি। শনিবার রামানাথপুরম এবং থেনিতে দুটি পৃথক সমাবেশে ভাষণ দেওয়ার সময়, মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন কটাক্ষ করেন প্রধানমন্ত্রীকে। বলেন, "এখন থেকে আমাদের প্রধানমন্ত্রীকে ২৮ পয়সা প্রধানমন্ত্রী বলা উচিত।"