সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছোট্ট উপহার ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।
2
10
ইতালি সফরের সময় তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-কে উপহার দেন জনপ্রিয় ভারতীয় ‘মেলোডি’ টফি। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় মজার প্রতিক্রিয়া।
3
10
ভারতের বহু মানুষের ছোটবেলার স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে এই মেলোডি টফি। নরম ক্যারামেলের ভিতরে চকলেটের স্বাদ, এই বিশেষ ফ্লেভারের জন্য এখনও অনেকের প্রিয় এটি।
4
10
প্রধানমন্ত্রী মোদীর উপহারের পর আবারও এই টফি নিয়ে মানুষের আগ্রহ বেড়ে গিয়েছে। অনলাইনেও এর চাহিদা বাড়তে শুরু করেছে বলে জানা গিয়েছে।
5
10
তবে অনেকেই জানেন না, খুব সহজ উপায়ে বাড়িতেও এই ধরনের চকলেটি টফি বানানো যায়। তার জন্য খুব বেশি উপকরণও লাগে না। বাড়ির রান্নাঘরেই থাকা কয়েকটি সাধারণ জিনিস দিয়ে তৈরি করা সম্ভব এই সুস্বাদু টফি।
6
10
এই টফি বানাতে লাগবে চিনি ১ কাপ, মাখন ২ টেবিল চামচ, দুধ ১/২ কাপ, কোকো পাউডার।২ টেবিল চামচ, গুঁড়ো দুধ ১/৪ কাপ, ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, ঘি: সামান্য (ট্রে-তে মাখানোর জন্য), চকলেট সিরাপ: ঐচ্ছিক (ভেতরের অংশ আরও নরম ও আঠালো করার জন্য)
7
10
প্রথমে একটি প্যানে মাখন গলিয়ে নিতে হবে। তারপর তাতে চিনি দিয়ে ধীরে ধীরে নাড়তে হবে যাতে চিনি গলে হালকা বাদামি বা ক্যারামেল রং হয়। এরপর তাতে কনডেন্সড মিল্ক ও সামান্য দুধ মিশিয়ে ভালভাবে নাড়তে হবে।
8
10
এরপর কোকো পাউডার মিশিয়ে কম আঁচে রান্না করতে হবে। মিশ্রণটি ধীরে ধীরে ঘন হতে শুরু করবে। তখন তাতে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। মিশ্রণ যখন বেশ ঘন ও আঠালো হয়ে যাবে, তখন গ্যাস বন্ধ করে একটি মাখন মাখানো ট্রে বা প্লেটে ঢেলে দিন।
9
10
এরপর ঠান্ডা হলে সেটি ছোট ছোট টুকরো করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া ‘মেলোডি’ স্টাইলের চকলেট টফি। চাইলে উপর থেকে বাদাম কুঁচি বা চকোলেট সিরাপও দিতে পারেন।
10
10
খাবারের মাধ্যমে সম্পর্ক আরও মধুর করে তোলার এই ঘটনাকে অনেকেই ‘মিষ্টি কূটনীতি’ বলছেন। একটি সাধারণ টফি যে আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে উঠতে পারে, তা এই ঘটনাই আবার প্রমাণ করল।