আজকাল ওয়েবডেস্ক: আর কয়েকদিন পরেই দোল উৎসব। তার আগে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দর্শনার্থীরা। সেখানেই ঘটে বিপত্তি। মন্দিরের রেলিং ভেঙে আহত অন্তত ২২ জন। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশিরভাগ জনেরাই আঘাত পেয়েছেন হাড়ে। ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে রবিবার সন্ধেয় উত্তরপ্রদেশের বারসানায় রাধারানি মন্দির। দোলের আগে সেখানে পুজো দিতে গিয়েছিলেন দর্শনার্থীরা। পুজোর পর দর্শনার্থীদের মধ্যে লাড্ডু বিতরণের কাজ চলছিল। সেই সময়েই ঘটে বিপত্তি। হুড়োহুড়ি-ভিড়ের চাপে আচমকা ভেঙে পড়ে রেলিংয়ের একাংশ। ঘটনায় ২২ জন আহত হয়েছেন। তাঁদের তৎক্ষণাৎ বারসানা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
Railing Collapse: মন্দিরের রেলিং ভেঙে আহত ২২ দর্শনার্থী
















