আজকাল ওয়েবডেস্ক: সেতু থেকে খাদে পড়ে ট্রাক, মৃত্যু হয়েছে ২ জনের, আহত অন্তত ১৩। আহতদের দক্ষিণ গোয়ার মাঁরগাওয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। দুর্ঘটনায় প্রসঙ্গে জানা গিয়েছেন, দক্ষিণ গোয়ার পাডিতে জাতীয় সড়কের ধারে একটি ট্রাক সেতু থেকে ২৫ মিটার নিচে পড়ে যায়। দুর্ঘটনায় তৎক্ষণাৎ মৃত্যু হয়েছে ১ জনের। অন্য একজন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় প্রাণ হারান। ১৩ জন আহত। তারমধ্যে ৫ জন শিশু বলে জানা গিয়েছে।