মাসে মোটা অঙ্কের টাকা উপার্জন করেন, কিন্তু তাও সেই ভাবে সঞ্চয় করে উঠতে পারছেন না, খরচ প্রচুর? নেপথ্যে এই বাস্তু দোষ নেই তো? সমস্যা দূর করতে আলমারি থেকে সরান এই ৪ জিনিস, সংসারে অচলা হবে দেবী লক্ষ্মী। ছবি- সংগৃহীত
2
5
ছেঁড়াফাটা ওয়ালেট: পার্স বা ওয়ালেট যদি ছিঁড়ে যায় সেটা ভুলেও আলমারিতে রাখবেন না। এমনকী পার্স বা ওয়ালেটের সেলাই খুলে গেলেও সেটা বাতিল করুন। মনে করা হয় এই ধরনের ওয়ালেট রাখলে উন্নতি বাধাপ্রাপ্ত হয়, দেবী লক্ষ্মী থাকে না। ছবি- সংগৃহীত
3
5
অন্তর্বাস: অন্তর্বাস বা কোনও পোশাক যদি ছিঁড়ে যায় সেটা ভুলেও আলমারিতে রাখবেন না। পোশাক শুক্রের সঙ্গে জড়িত, আর এই গ্রহ সুখ, সমৃদ্ধির সঙ্গে জড়িত। তাই ছেঁড়া, পুরনো জামা থাকলে নেতিবাচক এনার্জি বাড়ে, আর্থিক অবস্থা বিগড়ায়। ছবি- সংগৃহীত
4
5
বন্ধ ঘড়ি: কোনও হাত ঘড়ি যদি বন্ধ হয়ে যায় তাহল সেটা ভুলেও আলমারিতে রাখবেন না। এতে উন্নতি হয় না। নেতিবাচক উর্জায় বাড়ি ভরে ওঠে। কেরিয়ার বাধাপ্রাপ্ত হয়। ছবি- সংগৃহীত
5
5
ছেঁড়া জুতো: বাড়িতে ছেঁড়া জুতো রাখবেন না। শু র্যাক বা আলমারিতে এমন কোনও জুতো থাকলে ফেলে দিন। এমন জুতো থাকলে জীবনের অগ্রগতির গতি কমে যায়। দারিদ্র্য বৃদ্ধি পায়। ছবি- সংগৃহীত