আজকাল ওয়েবডেস্ক:‌ টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। বাবা যোগরাজ সিং বিতর্কিত মন্তব্যের জন্য বারবার শিরোনামে চলে আসেন। কিন্তু জানেন কি যোগরাজ সিং ব্যক্তিগত জীবনে দুটি বিয়ে করেছেন। তাঁর প্রথম স্ত্রী হলেন যুবরাজ সিংয়ের মা। 

 


প্রথম স্ত্রীর সঙ্গে বোঝাপড়া না হওয়ায় বিচ্ছেদ হয় যোগরাজের। এরপর তিনি এক পাঞ্জাবি অভিনেত্রীকে বিয়ে করেন। নাম নীনা বুন্দেল। 
প্রসঙ্গত, যোগরাজের প্রথম স্ত্রীর দুই সন্তানের নাম যুবরাজ ও যোরাবর সিং। প্রসঙ্গত যোগরাজের প্রথম স্ত্রী আধুনিক ঘরানার ছিলেন। যা পছন্দ ছিল না যোগরাজের। এক সাক্ষাৎকারে যোগরাজ জানিয়েওছিলেন, শবনমের সঙ্গে আমার বিয়ে ছিল চরম ভুল। আমার আর শবনমের চিন্তাভাবনা একদম আলাদা ছিল। আমি একজন কৃষক পরিবারের সন্তান। আর শবনম ছিল ব্যবসায়ী পরিবারের মেয়ে। ওর পরিবার থেকেও নজর বেশি ছিল বাইরের জগতের দিকে। কিন্তু আমি পুরনো ভাবনাচিন্তার মানুষ। 


যুবরাজ সিং যখন তরুণ, তখনই তাঁর মা–বাবার বিচ্ছেদ হয়ে যায়। যুবরাজ প্রথমে বাবার কাছেই থাকতেন। কারণ সন্তান প্রতিপালনের সাধ্য শবনমের ছিল না। তবে বেশ কিছুদিন পর যুবরাজ তাঁর মা’‌র কাছে ফিরে যান। এদিকে, দ্বিতীয় বিয়েতেও দুই সন্তান রয়েছে যোগরাজের।