কুকুরে কামড়েছে? ভয় না পেয়ে ১৫ মিনিটের মধ্যে করুন এই কাজ
নিজস্ব সংবাদদাতা
২০ মার্চ ২০২৬ ২৩ : ১৭
শেয়ার করুন
1
7
অনেকেই বাড়িতে কুকুর পোষেন। আদর, যত্নে রাখেন। কিন্তু কখনও কখনও বিপত্তি ঘটে বইকি। এছাড়া রাস্তায় যে সারমেয়রা থাকে, তারাও ক্ষেপে গিয়ে কামড়াতে আসে। যদি সত্যিই কামড়ে দেয় তবে? ছবি- সংগৃহীত
2
7
কুকুরে কামড়ালে সেটা মোটেই অবহেলা করে উচিত নয়। সে ক্ষত যতই ছোট হোক, বা দাঁত সেভাবে না বসুক অবহেলা করবেন না। এতে বড় বিপদ হতে পারে। ছবি- সংগৃহীত
3
7
র্যাবিসের লক্ষণ দেখা যাওয়া অবধি অপেক্ষা করবেন না। বরং কুকুর কামড়ালেই তৎক্ষণাৎ এই পদক্ষেপ নিন ১৫ মিনিটের মধ্যে। ছবি- সংগৃহীত
4
7
যেখানে কামড়েছে সেই জায়গাটা ভাল করে ধুয়ে নিন। সাবান এবং জল ভাল করে ধুয়ে নিন। এতে সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমে। ছবি- সংগৃহীত
5
7
এরপর সঙ্গে সঙ্গে কোনও অ্যান্টিসেপটিক কিছু লাগান, যেমন পোভিডন আয়োডিন বা ক্লোরহেক্সডাইন। তবে ক্ষততে বেশি চাপ দেবেন না। ছবি- সংগৃহীত
6
7
ইনজেকশন নিতে ভুলবেন না। কুকুর কামড়ানোর দিন, তৃতীয়, সপ্তম এবং চৌদ্দতম দিনে ইনজেকশন নিন। আরেকটি ইনজেকশন ২৮ তম দিনে। ছবি- সংগৃহীত
7
7
ক্ষত যদি গভীর হয় তবে র্যাবিস ইমিউনোগ্লোবুলিন নিতে হতে পারে। এছাড়া টিটেনাস যদি নিতে হয় চিকিৎসকের কথা মতো সেটাও নেবেন। ছবি- সংগৃহীত