আজকাল ওয়েবডেস্ক: সাংবাদিক সম্মেলনে একী করে বসলেন ডোয়েন ব্রাভো! সোশ্যাল মিডিয়ায় ছি ছি পড়ে গিয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার ইডেনে সাংবাদিক সম্মেলন করেন নাইটরা। ছিলেন অধিনায়ক রাহানে, কোচ অভিষেক নায়ার, ব্যাটিং কোচ শেন ওয়াটসন ও মেন্টর এবং বোলিং কোচ ডোয়েন ব্রাভো।
তখনও সাংবাদিক সম্মেলন শুরু হয়নি। তখন অধিনায়ক ও সাপোর্ট স্টাফরা নিজেদের মধ্যে গল্প করছিলেন। তখনই আচমকা ব্রাভো বলে ফেলেন, ‘আমার বাড়িতে দু’জন সঙ্গিনী আছে’। ব্রাভোর মুখ থেকে এই কথা বেরিয়ে যেতেই সঙ্গে সঙ্গে রাহানে সামাল দেন পরিস্থিতি। বলেন, ‘মাইক্রোফোন অন আছে। কথা বলার সময় সংযত হও।’
যদিও গোটা ঘটনাটাই ক্যামেরায় ধরা পড়েছে। এরপরই নেটিজেনরা সমালোচনায় বিদ্ধ করেছেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকাকে।
কেউ বলছেন, ব্রাভো দু’জন সঙ্গিনী মানে কী বোঝতে চাইছেন? আবার কেউ বলছেন, মেন্টরের সিরিয়াসনেস থাকবে না?
এদিকে, বোলিং ব্রিগেড নিয়ে একটু চিন্তায় রয়েছে কেকেআর। হর্ষিত রানা আইপিএলের অনেকটাই নেই। মাথিসা পাথিরানা সুস্থ হলেও কবে মাঠে নামবেন জানা নেই। যদিও ব্রাভো বলছেন, ‘এই বিষয়গুলো মেনে নিতে হবে। তবে উমরান মালিক, কার্তিক ত্যাগীরা রয়েছে। বরুণ রয়েছে স্পিনে। এছাড়া বৈভব অরোরা রয়েছে।’
প্রসঙ্গত, ২৯ মার্চ আইপিএল অভিযান শুরু করবে কেকেআর। ওয়াংখেড়েতে প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।
এদিকে, ৩৭ বছরের রাহানে এবারও কলকাতার নেতৃত্বে। গতবার তাঁর নেতৃত্বে দল ভাল ফল করেনি। তবুও এবার তাঁর উপরেই ভরসা রাখা হয়েছে। গতবার কলকাতা আট নম্বরে শেষ করেছিল। তাই এবার চাপ যে থাকবে সে কথা স্বীকার করে নিয়েছেন। রাহানে জানিয়েছেন, ‘প্রতিবছরই আলাদা চ্যালেঞ্জ থাকে। একজন ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে। ফ্রাঞ্চাইজিকে ধন্যবাদ পুনরায় আমার উপর ভরসা রাখার জন্য।’
এরপরই তিনি যোগ করেছেন, ‘চ্যালেঞ্জ থাকবেই। সুযোগও আসবে। সেগুলো কাজে লাগানোর চেষ্টা করতে হবে। চ্যালেঞ্জ বা কঠিন পরিস্থিতি এলে সেগুলোকে বরাবরই আমি পজিটিভ হিসেবে নিই। তা সে অধিনায়ক হিসেবে হোক বা ক্রিকেটার হিসেবে।’
২০২৫ আইপিএলে ৩৯০ রান করেছিলেন রাহানে। আর কেকেআর ১৪ ম্যাচের মধ্যে জিতেছিল মাত্র পাঁচ ম্যাচ। দুটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। গত ১৬ বছরে সবচেয়ে খারাপ ফল ছিল কেকেআরের।
