আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটের অন্যতম কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ধোনি হলেন একাদশতম ভারতীয় ক্রিকেটার, যিনি এই সম্মানে ভূষিত হলেন। ৯ জুন, তাঁর ৪৪তম জন্মদিনের ঠিক এক মাস আগেই আইসিসি এই ঘোষণা করে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার প্রায় পাঁচ বছর পর এই ঘোষণা করা হল আইসিসির তরফে।
২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। সেই ম্যাচের পর তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেননি। অবশেষে ২০২০ সালের ১৫ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসে, তিনি তাঁর অবসরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। রাঁচির ভূমিপুত্র বিশ্বজুড়ে ‘ক্যাপ্টেন কুল’ নামে পরিচিত। ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন তিনি।
"Whenever you played against him, you knew the game was never over until he was out!" ????????
— ICC (@ICC)
Cricket greats celebrate MS Dhoni, one of the newest inductees in the ICC Hall of Fame ????
????: https://t.co/oV8mFaBfze pic.twitter.com/118LvCP71ZTweet by @ICC
একজন দুর্দান্ত উইকেটকিপার-ব্যাটার হিসেবে তাঁর কেরিয়ার শুরু হলেও, নেতৃত্ব এবং ঠান্ডা মাথায় ম্যাচ সামলানোর দক্ষতার জন্য তিনি অনন্য হয়ে উঠেছিলেন। ধোনির নেতৃত্বেই ভারত জিতেছিল ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়াও তাঁর অধিনায়কত্বে ভারত টানা অনেক বছর টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষ স্থানেও ছিল। ধোনির এই সম্মানে খুশি হয়েছেন ভক্তরাও। একাধিক প্রাক্তন ক্রিকেটারও অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। বিশেষ পোস্ট করা হয়েছে বিসিসিআইয়ের তরফেও।
