শুক্রবার থেকেই ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস বাংলায়। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার খুব একটা বৃষ্টির আশঙ্কা নেই। তবে বিক্ষিপ্তভাবে দক্ষিণের সব জেলাই ভিজতে পারে। তবে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে না।
2
7
দক্ষিণে ভ্যাপসা গরম থাকবে বৃহস্পতিবার। কারণ বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে। তবে সন্ধের পর তাপমাত্রা কমতে পারে।
3
7
উত্তরবঙ্গেও বৃহস্পতিবার বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
4
7
যদিও শুক্রবার থেকেই বদলাতে পারে আবহাওয়া। শুক্র ও শনিবার দক্ষিণের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। হতে পারে কালবৈশাখীও। সেই সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।
5
7
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। যার ফলেই আবহাওয়ায় বড়সড় বদল হতে পারে শুক্র এবং শনিবার। এই দুই দিন বজ্র্যবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণের একাধিক জেলায়। এমনকী দমকা হাওয়ার দাপটও দেখা যেতে পারে।
6
7
২০ মার্চ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। এই সব জেলায় শুক্রবার ঝড়ের সম্ভাবনাও রয়েছে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি।
7
7
উত্তরবঙ্গে ২১ মার্চ শনিবার শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষত, জলপাইগুড়ি এবং দার্জিলিঙে শিলাবৃষ্টি হতে পারে। ওই দিন উত্তরের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।