আজকাল ওয়েবডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন ভারতীয় ক্রিকেটের একসময়ের 'ব্যাড বয়'। তিনি ঈশান কিষান।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন ঈশান কিষান। নিজের নামের প্রতি সুবিচার করেন উইকেট কিপার-ব্যাটার। সঞ্জু স্যামসন দলে থাকায় ঈশান কিষান ফিল্ডিং করেন। ফাইনালে শরীর ছুড়ে ওই ক্যাচ দীর্ঘদিন অনেকের মনে থাকবে। সেই ঈশান কিষানকে বড় দায়িত্ব দিল সানরাইজার্স হায়দরাবাদ। আসন্ন আইপিএলে তিনি দলকে নেতৃত্ব দেবেন। অভিষেক শর্মাকেও দেওয়া হচ্ছে অন্য দায়িত্ব। সোশ্যাল মিডিয়া পোস্টে সানরাইজার্স হায়দরাবাদ লিখেছে, ''চোট সারিয়ে ফেরার পরে মাঠে নামতে প্যাট কামিন্সের বেশ কয়েকটা ম্যাচ লাগবে। যতক্ষণ না পুরোদস্তুর সুস্থ হয়ে মাঠে ফিরছেন কামিন্সস, ততদিন ঈশান কিষান দলকে নেতৃত্ব দেবেন। অভিষেক শর্মা ভাইস ক্যাপ্টেন।''
𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓 🚨
— SunRisers Hyderabad (@SunRisers)
Pat Cummins will miss a few games while recovering from injury.
Until he recovers, Ishan Kishan will be the Captain and Abhishek Sharma will be the Vice-Captain. pic.twitter.com/etXJUkQJeGTweet by @SunRisers
আইপিএলের অন্যতম বিস্ফোরক ব্যাটার ঈশান কিষান। তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ঈশান কিষান। ১১৯টি ম্যাচে তিনি ২৯৯৮ রান করেছেন।
উইকেটের পিছনেও ঈশান কিষান ৫৯টি ক্যাচ ধরেন ও পাঁচটি স্টাম্পিং করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ঈশান কিষান ৯টি ইনিংসে ৩১৭ রান করেছেন। এবারের আইপিএলেও যে তিনি নজর কাড়বেন, তা বলাই বাহুল্য। সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন ঈশান কিষান। আর তাঁকে সাহায্য করবেন অভিষেক শর্মা।
