লক্ষ্মীবার, ১৯ মার্চ কোন রাশির কেমন যাবে? কার জন্য কী অপেক্ষা করে আছে জেনে নিন দিনের শুরুতেই। ছবি- সংগৃহীত
2
13
মেষ: যশ এবং খ্যাতি বাড়বে। তবে কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। ভেবে চিন্তে পদক্ষেপ নিন। আর্থিক অবস্থা ভাল হবে। পার্টনারশিপে করা কাজ সফল হবে। বাড়িতে কোনও আত্মীয় আসতে পারেন। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। ছবি- সংগৃহীত
3
13
বৃষ: দায়িত্ব নিয়ে কাজ করুন। পরিবারের সঙ্গে সুসময় কাটাবেন। জীবনকে উপভোগ করার চেষ্টা করুন। কোনও বিষয়ে চিন্তিত থাকলে সেটার সমাধান হবে। বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। সন্তানের থেকে কোনও সুখবর পাবেন। ছবি- সংগৃহীত
4
13
মিথুন: বাড়ির বয়স্ক কারও থেকে সাহায্য পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে সব দিক বিবেচনা করুন। কোনও দুঃস্থ ব্যক্তিকে সাহায্য করুন। ছবি- সংগৃহীত
5
13
কর্কট: আয় এবং ব্যয়ের হিসাব রাখুন। অযথা অহেতুক খরচ করা থেকে বিরত থাকুন। কোনও অধরা স্বপ্ন পূরণ হবে। কোনও বিষয় নিয়ে চিন্তিত থাকবেন। ছবি- সংগৃহীত
6
13
সিংহ: বিরোধীরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। সতর্ক থাকুন। ব্যস্ততার কারণে সব কাজ সময় মতো শেষ করতে পারবেন না। নতুন কোনও কাজ শুরু করার থাকলে তাতেও বাধা পাবেন। ছবি- সংগৃহীত
7
13
কন্যা: আজ যে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। কাজের জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে। তবে সঙ্গীর সঙ্গে আজকের দিনটা ভাল কাটবে। রোম্যান্সে ভরপুর থাকবে জীবন। ছাত্ররা নতুন কিছু শিখতে পারে। ছবি- সংগৃহীত
8
13
তুলা: ঝগড়া, বিবাদ থেকে দূরে থাকুন। ভেবেচিন্তে কথা বলুন। অতিরিক্ত আয়ের নতুন কোনও সুযোগ পেতে পারেন। কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। জায়গা জমি নিয়ে বিবাদে জড়াতে পারেন। ছবি- সংগৃহীত
9
13
বৃশ্চিক: ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। ভাল লাভ করবেন। পরিবারের সঙ্গে কোনও তীর্থক্ষেত্রে যেতে পারেন। বড়দের সম্মান দিন। সরকারি বিষয় সতর্ক থাকুন। ছবি- সংগৃহীত
10
13
ধনু: কাজের জায়গায় কোনও বিষয় নিয়ে বাকবিতণ্ডা হতে পারে। কোনও কাজের জন্য ঋণ নিতে হতে পারে। কোনও কিছুতে বিনিয়োগ কোর্ট আগে ভাবুন। ছবি- সংগৃহীত
11
13
মকর: আজকের দিন আপনার জন্য অনুকূল হবে। কাজের জায়গায় সময়মতো সব কাজ শেষ করতে পারবেন। পরিকল্পনামাফিক চলতে পারবেন। তবে ব্যবসায়ীরা নতুন কোনও ডিল করার আগে ভাল করে যাচাই করে নেবেন। ছবি- সংগৃহীত
12
13
কুম্ভ: স্বাস্থ্যের দিকে নজর দিন। কাজের জায়গায় তাড়াহুড়ো করবেন না। ভুল হলে বড় মাশুল গুনতে হতে পারে। আপনার কোনও সহকর্মীর আপনার কথা খারাপ লাগতে পারে। তাই সতর্ক থাকুন। আটকে থাকা কোনও টাকা ফেরত পাবেন। ছবি- সংগৃহীত
13
13
মীন: টাকা পয়সার বিষয়ে সতর্ক থাকুন। কোনও বড় বিনিয়োগ না করাই ভাল। শেয়ার মার্কেটে লস হতে পারে। অজানা কারও কথায় বিশ্বাস করবেন না। কাজের বিষয়ে সতর্ক থাকুন। ছবি- সংগৃহীত