আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতকেই ফেবারিট ধরছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল বেভান। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি ভারত–অস্ট্রেলিয়া। ২০০৩ সালের পর আবার দুই দেশ ফাইনালে মুখোমুখি। টানা দশ ম্যাচ জিতে ভারত ফাইনালে। অন্যদিকে শুরুতে হোঁচট খেলেও ফাইনালে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 
বেভানের কথায়, ‘‌ফাইনালে ওঠাই একটা বড় কৃতিত্ব। দুটো সেরা দল ফাইনালে মুখোমুখি। অস্ট্রেলিয়া দলে প্রতিভা রয়েছে। একাধিক ক্রিকেটার খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমার মতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে। আর ভারতকে ফাইনালে ফেবারিট ধরছি। তবে অস্ট্রেলিয়ারও কাপ জয়ের ক্ষমতা রয়েছে। টস মনে হচ্ছে গুরুত্বপূর্ণ হবে। যে জিতবে সেই শুরুতে ব্যাট করতে চাইবে।’‌ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা আবার বলেছেন, ‘‌বিশ্বকাপে তিন বিভাগেই ভারত দুর্দান্ত করেছে। ১০টা ম্যাচেই প্রাধান্য নিয়ে জিতেছে।’‌