বসন্তের এই সময় শিরশিরানি ঠান্ডা হাওয়া দেয়। সঙ্গে রোদের তেজও বাড়তে থাকে। শীত থেকে গরমের এই বদলে অনেকেরই শরীর খারাপ হয়। মূলত বাড়ি বাড়িতে সর্দি, কাশি, জ্বর লেগেই থাকে। ওষুধ খেয়েও সবসময় উপশম পাওয়া যায় না। তাহলে কী করণীয়? ঘরোয়া টোটকায় ভরসা রাখুন। ছবি- সংগৃহীত
2
5
দুধ জাতীয় জিনিস এড়িয়ে চলুন। আয়ুর্বেদ মতে, দুধ কফকে বাড়িয়ে দেয়। ফলে এই সময় দুধ না খেলে কফ বাড়বে না, উল্টে ধীরে ধীরে কমে যাবে। ছবি- সংগৃহীত
3
5
গোলমরিচ-মধু: ১০ থেকে ১২ টা গোলমরিচ গুঁড়ো করে নিন। এবার এটিকে এক থেকে দুই চামচ মধুতে গোটা রাত অন্তত ১০-১২ ঘণ্টার জন্য ভিজিয়ে রাখুন। পরদিন সকালে এটি খেয়ে নিন। ছবি- সংগৃহীত
4
5
প্রাণায়াম করা জরুরি। রোজ অন্তত ১৫ মিনিট থেকে আধ ঘণ্টা প্রাণায়াম করুন। বিশেষ করে যদি কপালভাতি প্রাণায়াম করতে পারেন সেটা সর্দি, কাশি নিরাময়ের জন্য খুবই উপকারী। ছবি- সংগৃহীত
5
5
হলুদ: গোলমরিচের সঙ্গে হলুদ মিশিয়ে খান। যাঁদের সাইনাস বা দীর্ঘ দিন ধরে কাশির সমস্যায় ভুগছেন তাঁদের জন্য খুবই উপকারী।ছবি- সংগৃহীত