মধ্যরাতে গভীর ঘুম হঠাৎই নষ্ট হয়ে যাবে পায়ের ব্যথায়? মাসল ক্র্যাম্প হওয়ার কারণে ঘুমের দফারফা হওয়ার পাশাপাশি অসম্ভব ব্যথা হয়? স্প্রে লাগিয়ে বা হাঁটাচলা করার পর ব্যথা কমলেও জানেন কি কেন এটা হয়? নেপথ্যে কোন কারণ রয়েছে? ছবি- সংগৃহীত
2
8
পায়ের এই হঠাৎ ব্যথা বা মাসল ক্র্যাম্পকে রেস্টলেস লেগ সিন্ড্রোম বলে। এতে হঠাৎ করে পা ঝিনঝিন করে, বা মাসল ব্যথা করতে থাকে। ছবি- সংগৃহীত
3
8
কেন হয় এটা? শরীরে আয়রনের ঘাটতি থাকলে, অতিরিক্ত স্ট্রেস থাকলে হয়। এছাড়া ডায়াবিটিসও কারণ হতে পারে। কম ঘুম হলেও এই লক্ষণ দেখা দেয়। ছবি- সংগৃহীত
4
8
এমনকী থাইরয়েডের সমস্যা থাকলেও এই রোগ শরীরে থাবা বসায়। তবে ভয় পাওয়ার কিছু নেই, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে এবং সঠিক জীবনযাপন করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ছবি- সংগৃহীত
5
8
রেস্টলেস লেগ সিন্ড্রোমের লক্ষণ কী কী? মনে হয় যেন পায়ে কেউ সূঁচ ফোটাচ্ছে। কখনও আবার পা জ্বালা করে বা অতিরিক্ত ভার লাগে। তবে সবথেকে সাধারণ লক্ষণ হল রাতে যখন গোটা শরীর রিল্যাক্স অবস্থায় থাকে অর্থাৎ ঘুমাচ্ছেন, সেই সময় পায়ের শিরায় টান ধরা বা মাসল ব্যথা হওয়া। ছবি- সংগৃহীত
6
8
ডাক্তার দেখানো ছাড়া কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন? রোজ রাতে শোয়ার আগে বা কাজ থেকে ফিরে গরম জলে পা ভিজিয়ে রাখুন। এতে পায়ের শিরা রিল্যাক্স হয়। ছবি- সংগৃহীত
7
8
রোজ ঘুমানোর আগে একটু পায়ের ব্যায়াম করুন। স্ট্রেচিং করুন। বা একটু ক্রিম দিয়ে পা ম্যাসাজ করুন। ছবি- সংগৃহীত
8
8
খাবারে পর্যাপ্ত পরিমাণে আয়রন রয়েছে এমন খাবার রাখুন। যদি তারপরেও বারবার এই লক্ষণ দেখা যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ছবি- সংগৃহীত