আজকাল ওয়েবডেস্ক: আয়োজক দেশ হলেই অংশ নেওয়া নিশ্চিত, এই নিয়ম আর থাকছে না। ২০২৮ ইউরোয় বদলে যাচ্ছে এই নিয়ম।
আয়োজক চার দেশ ইংল্যান্ড,আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসকে খেলতে হবে বাছাইপর্ব।
মূল প্রতিযোগিতার কেবল দুটি জায়গা ফাঁকা রাখা হবে তাদের জন্য। যোগ্যতা অর্জন করতে না পারলে নিয়ম অনুযায়ী দুটি দল সুযোগ পাবে।
ইউরোপা লিগের ফাইনালের আগে বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, ইতালি ও তুরস্কে যৌথভাবে ২০৩২ সালের ইউরো কাপ। ২০২৮ ইউরো আয়োজনের দৌড় থেকে সরে দাঁড়ায় তুরস্ক।
আয়োজক চার দল বাছাইপর্বে চারটি ভিন্ন গ্রুপে থাকবে। ১২ গ্রুপের সেরা দলগুলো এবং রানার্স আপের মধ্যে সেরা আটটি দল সরাসরি যাবে মূল পর্বে।
২৪ দলের টুর্নামেন্টে বাকি চারটি জায়গার সর্বোচ্চ দুটি স্থান নেবে র্যাঙ্কিংয়ে সেরা দুই আয়োজক দেশ। বাকি দুটি জায়গা পূরণ হবে প্লে-অফের মাধ্যমে।
