তাঁর মৃত্যুর খবর গুজব। বিদেশি সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে ইংরেজিতে দেওয়া বক্তব্যে ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর মৃত্যুর খবরকে খণ্ডন করে বলেন, "সবার আগে আমি শুধু এটুকুই বলতে চাই যে, আমি জীবিত। আর আপনারা সবাই এর সাক্ষী।"
2
7
সোশাল মিডিয়ায় নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। অনেকেই দাবি করেন যে, গত ১২ মার্চ টেলিভিশনে সম্প্রচারিত ইজরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছিল। কারণ ওই ভিডিও-তে তাঁর এক হাতে ছয়টি আঙুল দেখা গিয়েছিল বলে মনে হচ্ছিল।
3
7
এরপর গত ১৫ মার্চ নেতানিয়াহু একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি এই তাঁর মৃত্যু সংক্রান্ত গুজবগুলোকে কৌতুকচ্ছলে উপস্থাপন করেন। জেরুজালেমের বাইরের একটি ক্যাফেতে এক কাপ ধোঁয়া ওঠা কফি হাতে নিয়ে তিনি এক্স অ্যাকাউন্টে ব্যঙ্গাত্মক সুরে লেখেন, "কফির জন্য আমি তো মরেই যাচ্ছি (অর্থাৎ কফির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি)।"
4
7
এরপর তিনি ক্যামেরার দিকে নিজের দুই হাত তুলে ধরে প্রশ্ন করেন, "আপনারা কি আমার আঙুলের সংখ্যা গুনতে চান?"
5
7
মৃত্যুর গুজব উড়িয়ে দেওয়ার জন্য গত ১৭ মার্চ নেতানিয়াহু আরও একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে ইজরায়েলে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবির পাশাপাশি হাঁটতে দেখা যায় নেতানিয়াহুকে। ভিডিও-টিতে হাকাবি নেতানিয়াহুকে জানান যে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে নির্দেশ দিয়েছিলেন যেন তিনি "এসে নিশ্চিত হন যে আপনি (নেতানিয়াহু) ঠিকঠাক আছেন।"
6
7
সেখানে নেতানিয়াহু কৌতুক করে বলেন, "হ্যাঁ, মাইক। হ্যাঁ, আমি জীবিত।" এরপর তিনি আরও যোগ করেন, "আপনি তো জানেনই, আমরা দুই হাতের প্রতিটিতে পাঁচটি করে আঙুল দিয়েই করমর্দন করি।"
7
7
এরপর নেতানিয়াহু পকেট থেকে একটি কার্ড বের করে বলেন, "আমি জীবিত—তবে আমার কাছে এই কার্ডটি আছে। না, এটা পড়বেন না।"