২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকায় ৫২ জন মহিলা প্রার্থী রয়েছেন। এদের মধ্যে যেমন রয়েছে পুরনো মুখ, তেমনই আছেন অনেক নতুন মুখ।
2
7
তৃণমূলের দাবি, দলের নেত্রী মমতা ব্যানার্জি এমন মা-বোনেদের বাছাই করেছেন, যাঁরা সংসার এবং সমাজসেবার কাজ সামলে সর্বাগ্রে আছেন রাজনীতিতে। আসুন চিনে নেওয়া যাক এমন পাঁচ প্রার্থীকে।
3
7
রানিবাঁধ বিধানসভায় প্রার্থী করা হয়েছে তনুশ্রী হাঁসদাকে। আদিবাসী সমাজ এবং সংস্কৃতির মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ তণুশ্রী জঙ্গলমহলে শিক্ষার প্রগতি ও বিকাশ করতে চান।
4
7
কুলপি বিধানসভার তৃণমূল প্রার্থী বর্ণালী ধারা। একজন সাধারণ গৃহবধু থেকে বর্ণালী হয়ে ওঠেন মহিলা চাষী। শুধু একা তিনি নন, ধীরে ধীরে আরও বহু মহিলাকে তিনি চাষের কাজে টেনে আনেন। তাঁদের স্বনির্ভরতার পথ দেখান। কৃষিনির্ভর এগ্রি এফপিসি লিমিটেড-এর চেয়ারম্যানও বর্ণালী। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বর্ণালী চান বাংলায় কৃষি বিপ্লব ঘটাতে।
5
7
রাইপুর বিধানসভার প্রার্থী ঠাকুরমণি সোরেন। তিনি কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনাকর্মীর স্ত্রী। ভোটে জিতলে আদিবাসী সমাজের উন্নয়নে আরও কাজ করতে চান তিনি।
6
7
শিলিগুড়ির ফাঁসিদেওয়া বিধানসভার তৃণমূল প্রার্থী রিনা টোপ্পো এক্কা। চা বাগানে কাজ করেছেন নিজে। দারিদ্র তাঁর চিরকালের সঙ্গী। ভোটে জিতলে চা-বলয়কে আরও সুন্দর করে গড়ে তোলার স্বপ্ন দেখেন রিনা।
7
7
হুগলির আরামবাগ বিধানসভার প্রার্থী মিতা বাগ। একা হাতে সামলান সংসার। রাজনীতিতে যোগ অ্যাসবেস্টসের বাড়ি থেকে উঠে এসেই। আর্থিক প্রতিবন্ধকতা থাকলেও ভোটে জিতলে মানুষের উন্নয়নের জন্য কাজ চালিয়ে যেতে চান মিতা।