আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় শিবিরে ফের চিন্তার পাহাড়। বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়লেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এদিনের ম্যাচে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। খেলার নবম ওভারে ঘটনাটি ঘটে। বল করছিলেন হার্দিক। লিটন দাসের একটি শট আটকাতে গিয়ে ডান পায়ে চোট পেয়ে খোড়াতে থাকেন হার্দিক। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন ফিজিও। প্রাথমিক চিকিৎসার পর হার্দিক বল হাতে ওভার শেষ করার চেষ্টা করলেও, পারেননি। খোঁড়াচ্ছিলেন। আর তাই তাঁকে মাঠের বাইরে যেতে বলেন অধিনায়ক রোহিত শর্মা। ফিজিওর সঙ্গে মাঠের বাইরে চলে যান হার্দিক। ওভারের বাকি তিনটি বল করেন বিরাট। ভারতীয় দলের তরফ থেকে হার্দিকের চোট নিয়ে এখনও কিছু বলা হয়নি। তবে তাঁর চোট গুরুতর হতে পারে।
World Cup: চোট পেয়ে মাঠ ছাড়লেন হার্দিক, চিন্তা ভারতীয় শিবিরে
