পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার জেরেই বাংলায় ঝড়-বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা বিস্তার করেছে উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত। ত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের উপর একটি নিম্নচাপ অক্ষরেখাও উঁকি মারছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্য়ে ঢুকছে। ফলে বাংলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
3
5
সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। আগামী শুক্রবার পর্যন্ত এই রকমই পরিস্থিতি থাকবে। মূলত ভিজবে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর।
4
5
আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে। পাহাড়ি জেলা দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে।
5
5
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে নীচে। পারদ নেমেছে বেশ কয়েক ডিগ্রি। রোদের দেখা মিললেও সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। একই অবস্থা থাকবে আগামী বেশ কয়েকদিন।