চৈত্রে খামখেয়ালি আবহাওয়া। ভ্যাপসা গরমের বদলে টানা দু'দিন শীতের শিরশিরানি অনুভূত হয়েছে জেলায় জেলায়। ঝড়বৃষ্টির দাপট এখনই কমবে না। বরং চলতি সপ্তাহেও একাধিক জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।
2
9
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
3
9
আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা একধাক্কায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।
4
9
সোমবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় হালকা বৃষ্টি হতে পারে।
5
9
বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর বাদে ছয় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6
9
আগামী শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে।
7
9
আগামী রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রপাত, হালকা বৃষ্টি ও ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
8
9
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে। মঙ্গলবার এই পাঁচ জেলাতেই কমলা সতর্কতা জারি রয়েছে।
9
9
বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট কমবে। আগামী বৃহস্পতিবার ফের উপরের এই পাঁচ জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। আগামী শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে।