আজ, সোমবারই প্রকাশিত হতে চলেছে বিবেচনাধীনদের অতিরিক্ত তালিকা। এসআইআর প্রক্রিয়ার শেষে বাংলার ৬০ লক্ষ ভোটার বিবেচনাধীন তালিকায় ছিলেন। তাঁদের মধ্যে থেকে যাঁদের যোগ্য বলে বিবেচনা করছেন জুডিশিয়াল অফিসাররা তাঁদের নামই কেবল সাপ্লিমেন্টারি লিস্টে রাখা হবে।
2
6
এদিন সন্ধ্যা ছ'টার পর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অতিরিক্ত এই তালিকা প্রকাশ করা হবে। এরপরেই অনলাইন এবং অফলাইনে ভোটাররা তাঁদের নাম রয়েছে কিনা দেখতে পারবেন।
3
6
কমিশনের ওয়েবসাইটি হল – voters.eci.gov.in। অতিরিক্ত তালিকা প্রকাশের পর ওয়েবসাইটে এসআইআর সাপ্লিমেন্টারি অপশন আসবে। সেখানে এপিক নম্বর দিয়ে নিজের নাম খুঁজতে হবে।
4
6
এছাড়াও ইসিআই নেট অ্যাপে গিয়েও ভোটাররা তাঁদের নাম রয়েছে কিনা দেখে নিতে পারবেন।
5
6
পাশাপাশি, অতিরিক্ত এই তালিকা প্রকাশের পরেই বুথ, বিডিও, এসডিও অফিস এবং জেলাশাসকের দপ্তরেও অতিরিক্ত এই নামের তালিকা ঝোলানো হবে।
6
6
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যাঁদের নাম বাদ পড়বে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করে নাম তুলতে পারবেন।