আজকাল ওয়েবডেস্ক:‌ আইনি বিপাকে পড়ে গেলেন তাসকিন আহমেদ। বাংলাদেশের এই জোরে বোলারের বিরুদ্ধে মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ পুলিশে দায়ের করেছেন তাঁরই এক বন্ধু। সিফাতুর রহমান সৌরভ নামে এক ব্যক্তি মিরপুর মডেল থানায় তাসকিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সোমবার। বিতর্কের মুখে অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন।


এটা ঘটনা, তাসকিনের বিরুদ্ধে ঘুষি মারা এবং হুমকি দেওয়ার অভিযোগ করেছেন সিফাতুর। ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাতে ঢাকার সনি সিনেমা হলের সামনে সিফাতুরের সঙ্গে ঝামেলায় জড়ান তাসকিন। তিনি সে সময়ই সিফাতুরকে মারধর করেন এবং হুমকি দেন বলে অভিযোগ।


তাসকিনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সাজ্জাদুর রহমান। তিনি বলেছেন, ‘সিফাতুরকে সিনেমা হলের সামনে ডাকেন তাসকিন। তার পর জাতীয় দলের ক্রিকেটার সেখানে সিফাতুরকে মেরেছেন এবং হুমকি দিয়েছেন বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত করছে।’ তাসকিন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘অভিযোগ অসত্য এবং রং চড়ানো।’


গোটা বিষয়টি কানে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (‌বিসিবি)‌। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন হওয়ায় তাঁরা এখনই কোনও পদক্ষেপ করতে পারবেন না। তিনি বলেছেন, ‘তাসকিন অপরাধী প্রমাণিত হলে তার পর কিছু বলা যেতে পারে। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে। এটা ক্রিকেট বোর্ডের এক্তিয়ারে নয়। তাসকিন অভিযোগ অস্বীকার করেছে। আমরা তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করব।’ 

আরও পড়ুন:‌ ‘‌আমরা কি এখনও ঔপনিবেশিক সময়ে আছি নাকি?’, ব্রিটিশদের দ্বিচারিতায় ক্ষিপ্ত পাঠান...


এদিকে জাতীয় দলের ক্রিকেটারেরা যাতে এই ধরনের বিতর্কে জড়িয়ে না পড়েন, তা নিশ্চিত করতে একটি কর্মশালা আয়োজনের কথা ভাবছেন তাঁরা।

এদিকে, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের বরফ এখনও গলেনি। তার প্রভাব পড়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস লিগেও। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চান না ভারতের অনেকেই। তাই ভারত ও পাকিস্তানের মধ্যে প্রাথমিক পর্বের ম্যাচটি বাতিল করা হয়। তা নিয়ে বিতর্ক যখন ঘণীভূত হচ্ছে তখন ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান জানিয়ে দিলেন, আগামী দিনেও তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন না।

ভারত ও পাকিস্তানের মধ্যে এখন আর দ্বিপাক্ষিক সিরিজ হয় না। আইসিসি টুর্নামেন্টেই কেবল প্রতিবেশী দুই দেশ মুখোমুখি হয়। এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু সেই দেশে গিয়ে খেলেনি ভারত। নিরপেক্ষ ভেন্যুর বন্দোবস্ত করা হয়েছিল ভারতের জন্য। তা নিয়ে কম জলঘোলা হয়নি। এশিয়া কাপে ভারত খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের মাটিতে না গিয়ে দুবাইয়ে খেলেছিল।

এবার ৬টি দল নিয়ে লিজেন্ডস লিগের আয়োজন করা হয়েছে। ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে টুর্নামেন্ট। ভারতীয় দলের অনেক তারকাই এই ম্যাচ খেলতে চাননি। এঁদের মধ্যে রয়েছেন যুবরাজ সিং, শিখর ধাওয়ানসুরেশ রায়নাহরভজন সিং, ইরফান পাঠান-সহ আরও অনেকে। তাঁরা খেলতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত কর্তৃপক্ষই বাতিল করে দিয়েছে ম্যাচটি।