২০২৬ সালে স্কিনকেয়ারের দুনিয়ায় বড় পরিবর্তন এসেছে। আগের মতো শুধু ফর্সা হওয়ার ক্রিম নয়, এখন গুরুত্ব দেওয়া হচ্ছে ত্বকের স্বাস্থ্য, সুরক্ষা আর দীর্ঘস্থায়ী যত্নে। নতুন ট্রেন্ডে কিছু নির্দিষ্ট উপাদান দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে, যেগুলো ত্বককে ভেতর থেকে জৌলুস বাড়ায়।

সবচেয়ে আলোচনায় রয়েছে ভিটামিন সি। এটি ত্বককে উজ্জ্বল করে, দাগ কমায় এবং সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। নিয়মিত ব্যবহার করলে ত্বক আরও টানটান ও তরুণ দেখায়। তাই অনেকেই এখন সকালে স্কিনকেয়ার রুটিনে ভিটামিন সি সিরাম যোগ করছেন।

এর পাশাপাশি সেরামাইড-এর ব্যবহারও বেড়েছে। এটি ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ারকে শক্তিশালী করে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। যাদের ত্বক শুষ্ক বা সংবেদনশীল, তাদের জন্য সেরামাইড খুবই উপকারী।

আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল হায়ালুরোনিক অ্যাসিড। এটি ত্বকে গভীরভাবে জল ধরে রাখে, ফলে ত্বক নরম ও হাইড্রেটেড থাকে। বিশেষ করে শুষ্ক আবহাওয়ায় এটি খুব কার্যকর।

২০২৬ সালের আরেক বড় ট্রেন্ড হল নিয়াসিনামাইড। এটি ব্রণ কমাতে সাহায্য করে, ত্বকের রং সমান করে এবং অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে রাখে। ফলে এটি সব ধরনের ত্বকের জন্যই জনপ্রিয় হয়ে উঠেছে।

এছাড়া এখন অনেকেই ঝুঁকছেন ন্যাচারাল ও স্কিন-ফ্রেন্ডলি উপাদানের দিকে। যেমন অ্যালোভেরা, গ্রিন টি নির্যাস বা সেন্টেলা অ্যাসিয়াটিকা এগুলো ত্বককে ভাল রাখে এবং কোনও পার্শ্বপ্রতিক্রিয়া কম হয়।

সবমিলিয়ে, ২০২৬ সালের স্কিনকেয়ার ট্রেন্ড বলছে, ত্বককে শুধু বাইরে থেকে সুন্দর দেখানো নয়, ভেতর থেকে সুস্থ রাখা সবচেয়ে জরুরি। তাই এখনকার রুটিনে ক্লিনজিং, হাইড্রেশন আর সান প্রোটেকশন-এই তিনটি জিনিসকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।