অনেকেই ভাগ্যের হাল ফেরাতে, বিভিন্ন গ্রহের দোষ কাটাতে বা তাকে শক্তিশালী করতে জ্যোতিষীদের পরামর্শে বিভিন্ন ধরনের রত্ন ধারণ করেন। আপনিও কি এমনই কোনও রত্ন ধারণ করতে চলেছেন? তাহলে জেনে নিন সেরা ফল পেতে কোন রত্ন কবে ধারণ করবেন আর কোন আঙুলে পরবেন। ছবি- সংগৃহীত
2
8
চুনি বা রুবি সূর্য গ্রহের জন্য পরা হয়। এটি মূলত রবিবার ধারণ করা উচিত। অনামিকায় এই রত্ন ধারণ করলে সূর্য শক্তিশালী হয়, মান, সম্মান বৃদ্ধি পায়। ছবি- সংগৃহীত
3
8
চন্দ্রদেবের সঙ্গে সম্পর্কিত মুক্তো। এটি সোমবার সন্ধ্যায় আকাশে চাঁদ ওঠার পর পরা উচিত। কড়ে আঙুলে এটি ধারণ করলে মানসিক শান্তি, ইতিবাচক ভাবনা, উর্জায় জীবন ভরে ওঠে। ছবি- সংগৃহীত
4
8
রক্তপ্রবাল পরা হয় মঙ্গল গ্রহকে শক্তিশালী করতে। ফলে এটি মঙ্গলবার ধারণ করা উচিত। তামা বা সোনা দিয়ে রক্তপ্রবালের আংটি বানিয়ে সেটা ধারণ করা উচিত এবং অনামিকায় পরলে শুভ ফল পাবেন। সাহস, উর্জা বৃদ্ধি করে। বাড়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও। ছবি- সংগৃহীত
5
8
বুধ গ্রহের রত্ন হল পান্না, ফলে এটি বুধবার পরা উচিত। এটি সাধারণত কড়ে আঙুলে পরা হয়। বুদ্ধি, বাণী, ব্যবসা সম্পর্কিত বিষয় আরও মজবুত করার জন্য এটি ধারণ করা হয়। ছবি- সংগৃহীত
6
8
পোখরাজ হল বৃহস্পতির রত্ন। এটি অবশ্যই সোনা দিয়ে বানিয়ে তর্জনীতে ধারণ করবেন। এটি জ্ঞান বৃদ্ধি করে, সৌভাগ্য বয়ে আনে। বিবাহিত জীবনে সুখ, আর্থিক সমৃদ্ধি আনে। ছবি- সংগৃহীত
7
8
শুক্রদেবকে তুষ্ট করতে পরা হয় হিরে। ফলে শুক্রবার দিনই এটি ধারণ করা উচিত। সোনা বা প্ল্যাটিনাম দিয়ে বানিয়ে পরলে শুভ ফল পাবেন। ছবি- সংগৃহীত
8
8
নীলা শনি গ্রহের রত্ন, তাই এটি ধারণ করার শুভ দিন শনিবার। মধ্যমায় পরা উচিত এটি। শনিদেবের কৃপা পাওয়া যায়। কেরিয়ারে স্থিরতা আসে।ছবি- সংগৃহীত