অফলাইনের পর অনলাইনেও শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ। এই প্রকল্পের আওতায় যেসব মহিলা উপভোক্তা থাকবেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জন মাস থেকেই ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা মিলবে।
2
8
১৩ পাতার ফর্মে পারিবারিক পরিচয়, আবেদনকারীর পরিবার খাদ্যে ভর্তুকি পায় কি না, আবেদনকারীর বা তাঁর পরিবারের কী কী ধরনের সম্পদ রয়েছে, উপার্জন সীমা, বিভিন্ন পরিচয় নথি, পরিবারের শিশু ও তাদের বিবরণ, বাড়ির অবস্থা, জমির মালিকানা, এবং আবেদনকারী সরকারি কী সুবিধা পান তার উল্লেখ করতে হচ্ছে।
3
8
এছাড়া, অন্নপূর্ণা যোজনার ফর্মের 'ক' বিভাগের ৫ নম্বরে রেশন কার্ডের পারিবারিক আইডি চাওয়া হয়েছে।
অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ফর্ম ফিলাপ করার সময় যে 'রেশন কার্ড ফ্যামিলি আইডি' বা পরিবার আইডি চাওয়া হয়, তা আসলে আপনার ডিজিটাল রেশন কার্ডে উল্লেখিত ৮ বা ১০ ডিজিটের 'গ্রুপ নম্বর' বা 'পারিবারিক আইডি'। এটি মূলত আপনার পুরো পরিবারের রেশন কার্ডের পরিচিতি নম্বর।
6
8
এই নম্বর মিলবে কীভাবে? প্রথমে সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের ওয়েবসাইট https://food.wb.gov.in/ -এ যান। এবার পেজের একেবারে শেষের দিকে চলে যান। দেখবেন সেখানে লেখা রয়েছে, 'Special Services'। এবার ওখানে VERIFY RATION CARD এই অপশনে ক্লিক করবেন। এরপর দেখবেন নতুন একটা পেজ খুলে যাবে।
7
8
এরপর সার্চ টাইপ অপশনে রেশন কার্ড সিলেক্ট করবেন। পরের ঘরে আপনার রেশন কার্ডের নম্বর দেবেন। তারপর ক্যাপচা দেবেন। এরপর সার্চ অপশনে ক্লিক করবেন। দেখবেন আপনার সামনে একটা লিস্ট চলে আসবে। সেখানে রেশন কার্ডের ক্যাটাগরি ও নামের সঙ্গে নীচে "ONORC FAMILY ID" নম্বরটি চলে আসবে।
8
8
এই ONORC FAMILY ID নম্বরটিই হল আপনার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যা আপনাকে অন্নপূর্ণা যোজনার ফর্মের ৫ নম্বর ঘরে বসাতে হবে।