অর্থ, স্বাস্থ্য না মানসিক শান্তি-কোন উদ্দেশ্যে কোন রুদ্রাক্ষ ধারণ করবেন?
নিজস্ব সংবাদদাতা
৩ জুন ২০২৬ ১৯ : ৫৫
শেয়ার করুন
1
13
শিবের অশ্রু থেকে জন্ম এই পবিত্র বীজের প্রতিটি ‘মুখী’রই আছে আলাদা শক্তি ও অধিষ্ঠাতা দেবতা। কোন রুদ্রাক্ষে আপনার মনস্কামনা পূরণ হবে, জেনে নিন।
2
13
শিবের অশ্রু থেকে জন্ম এই পবিত্র বীজের প্রতিটি ‘মুখী’রই আছে আলাদা শক্তি ও অধিষ্ঠাতা দেবতা। কোন রুদ্রাক্ষে আপনার মনস্কামনা পূরণ হবে, জেনে নিন।
3
13
এলাইওকার্পাস গ্যানিট্রাস গাছের এই বীজকে শাস্ত্রে বলা হয়েছে স্বয়ং ভগবান শিবের অশ্রুবিন্দু। বীজের গায়ে স্বাভাবিকভাবে গজানো রেখাগুলিকেই বলা হয় ‘মুখী’।
4
13
১ থেকে ২১ — মোট ২১ ধরনের মুখী রুদ্রাক্ষ পাওয়া যায়, প্রতিটির আলাদা দেবতা, গ্রহ ও উদ্দেশ্য।
5
13
ধনসম্পদ ও কর্মক্ষেত্রে উন্নতির জন্য দেবী লক্ষ্মীর কৃপা প্রয়োজন৷ এর জন্য ৭ মুখী রুদ্রাক্ষ ধারণ করা শুভ। এটি দেবী মহালক্ষ্মীর প্রতীক, ব্যবসায় স্থিতিশীলতা আনে৷ উপার্জন বাড়ায়৷
6
13
প্রভাব, ব্যক্তিত্ব ও বাকপটুতার জন্য ১৩ মুখী (ইন্দ্র, শুক্র) রুদ্রাক্ষ উপযোগী। এই রুদ্রাক্ষ ব্যক্তির ভাবমূর্তি বদলাতে সাহায্য করে৷
7
13
আর্থিক-আধ্যাত্মিক সমৃদ্ধির জন্য কুবেরের আরাধ্য ২১ মুখী রুদ্রাক্ষ অত্যন্ত শুভ৷ কিন্তু এই রুদ্রাক্ষ অত্যন্ত বিরল, নকল হওয়ার আশঙ্কাও সর্বাধিক।
8
13
রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, ভয় দূর করতে ৩ মুখী (অগ্নি, মঙ্গল) রুদ্রাক্ষ উপকারী বলে মনে করা হয়৷
9
13
ভয় ও দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তির জন্য ৯ মুখী (দেবী দুর্গা, কেতু); দীর্ঘায়ু ও ভূমির আশীর্বাদের জন্য ১৮ মুখী ধরিত্রী মাতার প্রতীক হিসেবে ধারণ করা হয়।
10
13
পড়ুয়া, লেখক, সংবাদকর্মী বা এমন কোনও চাকরি যেখানে মানসিক চাপ থাকে, তাঁদের জন্য আদর্শ ৪ মুখী (ব্রহ্মা, বুধ)।
11
13
মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র ও বুদ্ধিকে শাণিত করে বলে বিশ্বাস। চিত্তের একাগ্রতা ও মানসিক শান্তির জন্য ৫ মুখী (কালাগ্নি রুদ্র, বৃহস্পতি) রুদ্রাক্ষ শুভ৷ সবচেয়ে সহজলভ্য ও সর্বজনগ্রাহ্য এই রুদ্রাক্ষ, যা যে কেউ ধারণ করতে পারেন।
12
13
আধ্যাত্মিক উন্নতির জন্য ১ মুখী রুদ্রাক্ষই সর্বশ্রেষ্ঠ; স্বয়ং শিব এর অধিষ্ঠাতা। তবে এটি অত্যন্ত দুর্লভ।
13
13
সাধনপথে অবিচল থাকতে চান যাঁরা, তাঁদের জন্য আদর্শ ১১ মুখী (হনুমান) — শক্তি, ভক্তি ও আত্মসংযমের প্রতীক।