তৃণমূল সরকার চালু করেছিল 'যুবসাথী' প্রকল্প। এদিকে বিজেপি সরকারের প্রতিশ্রুতি 'যুব শক্তি ভরসা কার্ড'। রাজ্যে পালাবদলের পরেই একের পর এক প্রতিশ্রুতি পূরণে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে শুভেন্দু অধিকারী সরকার।
2
11
'অন্নপূর্ণা যোজনা'র টাকা চলতি মাস থেকেই ব্যাঙ্কে ব্যাঙ্কে ঢুকতে শুরু করবে। এখন রাজ্যের বেকার যুবক যুবতীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৩ হাজার টাকা ভাতার জন্য।
3
11
'যুব শক্তি ভরসা কার্ড' প্রকল্পের আওতায় বাংলায় কর্মহীন যুবক, যুবতীদের মাসিক ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। যা তৃণমূলের দেওয়া ভাতার তুলনায় দ্বিগুণ।
4
11
তৃণমূল আমলে বাংলার কর্মহীন যুবক, যুবতীদের মাসে ১৫০০ টাকা পাচ্ছিলেন। বিজেপির চালু করা প্রকল্পে মাসে ৩০০০ টাকা পাবেন তাঁরা।
5
11
রাজ্যের নতুন সরকার ঘোষণা করেছিল, জুন মাস থেকেই বাংলার কর্মহীন যুবক, যুবতীরা মাসে ৩০০০ টাকা করে ভাতা পাবেন।
6
11
বিজেপি সরকারের দাবি, যতদিন না কর্মহীন যুবক, যুবতীদের যথাযথ কর্মসংস্থান হচ্ছে, ততদিন পর্যন্ত মাসে ৩০০০ টাকা করে তাঁরা পাবেন।
7
11
'অন্নপূর্ণা ভাণ্ডারে'র মতো আবারও কি 'যুব শক্তি ভরসা কার্ডে'র জন্যেও নতুন করে আবেদন করতে হবে? নাকি পুরনো কাঠামোতেই টাকা ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে?
8
11
যদিও 'যুব শক্তি ভরসা কার্ড' নিয়ে এখনও সরকারি ঘোষণা হয়নি। এই প্রকল্পের ফর্ম, কবে থেকে টাকা ঢুকবে, তাও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু আলোচনা শুরু হয়েছে।
9
11
জানা যাচ্ছে, বিজেপি সরকার 'যুবসাথী'র ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্য যাচাইয়ের পরেই সরকারের তরফে 'যুব শক্তি ভরসা কার্ড' নিয়ে ঘোষণা হতে পারে।
10
11
সূত্রের খবর, 'যুবসাথী' প্রকল্পে যাঁদের নাম নথিভুক্ত রয়েছে, তাঁদের আপাতত আবেদন করতে হবে না 'যুব শক্তি ভরসা কার্ডের' জন্য।
11
11
'যুবসাথী' প্রকল্পের অধীনে যাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০০ টাকা পাচ্ছিলেন, তাঁরাই জুন মাস সেই অ্যাকাউন্টে ৩০০০ টাকা পাবেন।