আজকাল ওয়েব ডেস্ক: সাত থেকে আট ঘণ্টা ঘুম সকলের জরুরি। না হলেই শরীরে দেখা দেয় নানা সমস্যা। ক্লান্তির সঙ্গে অন্যান্য রোগও জাঁকিয়ে বসে। এই গভীর ঘুমের জন্য শোওয়ার জায়গাটিও হওয়া চাই যথাযথ। প্রত্যেকের ঘুমোনোর আলাদা একটা ধরন রয়েছে। কেও আলো জ্বেলে ঘুমোতে পারেন না। আবার অনেকের পাশ ফিরে ঘুমানো স্বভাব। কিন্তু তাতেও কি ভাল ঘুম আসে? শোওয়ার ঘরে এমন কিছু জিনিস না রাখাই ভাল যা আপনার শান্তির ঘুমে ব্যাঘাত ঘটায়। 

ঘুমোনোর সময় ফোন ব্যবহার করা একদম উচিত নয়। একথা চিকিৎসকেরা প্রায়ই বলে থাকেন। এতে ঘুমের ব্যাঘাত ঘটে এবং বাড়ে অনিদ্রার সমস্যা। ঘুমোনোর সময় মোবাইল ফোন, ট্যাবলেট ব্যবহার করবেন না।একটানা সিনেমা, সিরিজ, রিল ভিডিও দেখলে এর ফল মারাত্মক হতে পারে। তাই সময় থাকতে সাবধান হওয়া প্রয়োজন। সাধের মোবাইলটির সঙ্গ অন্তত ঘুমানোর আগে ছেড়ে দিন। এতে মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হবে, পাশাপাশি ঘুমেরও ব্যাঘাত ঘটে না।

রাতে শোয়ার সময় মাথার পাশে মানিব্যাগ রাখবেন না। কারণ এতে টাকা-পয়সা থাকে। ফলে ঘুমোতে যাওয়ার আগে মাথায় সবসময় অর্থচিন্তা চলতে থাকে। এতে শান্তির বদলে অশান্তিই বেশি হয়। সবসময় টাকা নিয়ে চিন্তা চলতে থাকে মনের ভিতরে। মানিব্যাগ দূরে রাখলে টাকার চিন্তা থেকেও দূরে থাকা সম্ভব বলে মত বাস্তু বিশেষজ্ঞদের। চিন্তা দূর হলেই তো চোখে ঘুম তাড়াতাড়ি আসবে।  

ভুলেও ঘুমানোর সময় মাথার কাছে বা খাটের নিচে জুতো রাখবেন না। এতে অশুভ শক্তি প্রশ্রয় পায় বলেই মত বাস্তু বিশেষজ্ঞদের। সংসারের ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। সুতরাং এবার ঘুমোনোর আগে খেয়াল রাখুন এই কয়েকটি বিষয়। তাহলেই ঘুম হবে স্বাস্থ্যকর। আর সুস্বাস্থ্যের সঙ্গেই জীবনে বহাল থাকবে শান্তিও। তাহলেই ঘুম হবে স্বাস্থ্যকর। আর সুস্বাস্থ্যের সঙ্গেই জীবনে বহাল থাকবে শান্তি ও সমৃদ্ধি।